এই পাতার সকল মতামত সম্পূর্ন ব্যক্তিগত, অনিচ্ছাকৃত ভাবে যদি কারও সাথে মিলে যায় তাহলে আন্তরিকভাবে দুঃখিত।
বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৫
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৫
ফ্রিল্যান্সারের পাত্রী খোঁজা
পাত্রীপক্ষ পাত্রকে দেখতে এসেছে। চারপাশ ঘিরে আছেন মুরব্বিরা। অনেক আশা তাঁদের, মনে অনেক কিছু জানার বাসনা। তবে হাল আমলের দুনিয়াদারির খবরাখবর স্বাভাবিকভাবেই নেই তাদের কাছে। তেমনই এক বিবাহের আলাপ........
-বাবা তুমি কোথায় কাজ করো?
-এই তো একটি আমেরিকান ওয়েব ডেভেলপমেন্ট ফার্মে সিনিয়র ওয়েব প্রোগ্রামার হিসেবে আছি।
(মহা খুশি পাত্রীপক্ষ। জেনে কয়েকজন নড়েচড়ে বসলেন। কারো কারো মুখে একচিলতে হাসি দেখা গেল।)
-তা বাবা, বিয়ের পরে আমেরিকা যাবে নাকি দেশেই কিছু করার ইচ্ছা?
-আসলে আমি আমেরিকা থাকি না। এটা রিমোট জব। দেশে বসেই আমি কাজ করি।
(প্রথম ধাক্কাটি খেল পাত্রীপক্ষ।)
-তা, বাবা, দেশে তাদের অফিস কোথায়?
-ইয়ে মানে দেশে তাদের কোনো অফিস নেই। ঘরে বসেই কাজ করি ওদের।
(পাত্রীপক্ষের গুরুজনের মনে হলো-কোথাকার কোন ধান্দাবাজের পাল্লায় পড়লাম! ফাজলামোর একটি সীমা আছে। পুরোপুরি নিরাশ হয়ে পড়লেন তাঁরা। ভদ্রতার খাতিরে কথা বলছেন এবার।)
-তারা যে তোমাকে টাকা-পয়সা দেবে, তার কোনো নিশ্চয়তা আছে?
-একটা টাকাও মিস হয় না। টাকা আনার অনেক গেটওয়ে আছে।
(এবার আলাপের ইতি টানল পাত্রীপক্ষ)
-আমরা পরে তোমাদের সঙ্গে যোগাযোগ করব। হতচকিত ফ্রিল্যান্সার বসে থাকেন চেয়ারে।
*সংগৃহীত সোমবার, ২৯ ডিসেম্বর, ২০১৪
চলমান দিনকাল ~ ৩
১। ৩০০ফুট(প্রথম-আলো)/ ৪০০ ফুট(বাংলা নিউজ২৪) গভীর পাইপের নীচে বাচ্চা পরে গেছে।
২। ২০-২৫ টা খবিসের দল উদ্ধার কাজ সরাসরি সম্প্রচার করে চ্যানেলের টিআরপি বাড়াচ্ছে।সাথে নিজেরদের চেহারা টিভিতে দেখাতে ক্যামেরার পিছনে ঘুরাফেরা করছে উৎসুক জনতা।
৩। কয়েকটা চানেলে দেখলাম লাইভ টক-শো হচ্ছে এই বিষয়ে।
৪। বাচ্চার চাচা, খালা, মামা, বাবার সহকর্মীদের সাক্ষাৎকার নেয়ার চেষ্টা।
৫। কিছুক্ষণ পর হয়তো টকশো তে বুয়েট থেকে বিশেষজ্ঞ নিয়ে আসবে পাইপ দিয়ে লোক ঢুকতে পারবে কিনা পারলে কতক্ষণ লাগবে।
৬। হয়তো ডাক্তার নিয়ে আসবে খাবার ছাড়া কতক্ষণ বাঁচবে তা বলতে।
৭। শিশুটি বাঁচবে নাকি বাঁচবে না এটার সম্ভবনা নিয়ে হয়তো SMS পোল ও চালু হয়ে যেতে পারে।
৮। খালেদা অথবা ফখা হয়তো বলবে গাজীপুর কান্ড থেকে জনগণের চোখ সরাতে এসব সরকারের নাটক, চক্রান্ত.........

রবিবার, ১৬ নভেম্বর, ২০১৪
লিফট কথন...
আমার বাসার লিফটের কিছু বৈশিষ্টঃ (!)
১। তৃতীয় তালার (আমি থাকি) আপ বাটন নষ্ট। ডাউন ঠিক আছে। সুতরাং উপরে নিচে যেখানেই যেতে চান আপনাকে ডাউন বাটনেই চাপতে হবে।
২। ভেতরের সংখ্যা নির্দেশক মনিটরের তাঁর মনিটরের পাশ দিয়ে বাইরে বেরিয়ে আসছে।
৩। ভিতরে ০ থেকে ৬, বন্ধ, খোলা ও জরুরি কল বাটন আছে এর মধ্যে ০, ১ আর বন্ধ করার বাটন কাজ করে না। তাই আপনি ছাদ পর্যন্ত যেতে পারলেও তৃতীয় তালার নীচে লিফটে যেতে পারবেন না।
৩। দরজার সেন্সর কাজ করে না। দরজার দুই পাটির সামনে দাঁড়িয়ে থাকলে রুটি হওয়ার সম্ভাবনাই বেশি।
৪। জরুরি কল বাটনটাই আছে এটার সাথে সংশ্লিষ্ট কল রিসিভার আজ পর্যন্ত চোখে পরে নাই...।
৫। দরজার দুই পাটি সয়ংক্রিয় ভাবে বন্ধ হতে যেয়ে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত পৌঁছে পরস্পরকে বিকর্ষণ শুরু করে, এবং অনবরত এ প্রক্রিয়া চলতেই থাকে। তখন দুই হাত দিয়ে পরস্পরকে চেপে ধরে বিকর্ষণ শক্তি কমাতে হয় এবং তখন লিফট চলতে শুরু করে।
৬। ক্যামেরার ফ্ল্যাশের মত ভিতরের লাইট অনবরত কাজ চালাতে থাকে।
৭। মাঝে মাঝে কোন কারণ ছাড়াই লিফট বন্ধ হয়ে যায়। তখন সাথে মোবাইল থাকলে ভালো। না থাকলে স্যান্ডেল দিয়ে দেয়ালে আঘাত করে অন্যের দৃষ্টি আকর্ষণ করতে হয়। (অভিজ্ঞতা আছে)
৮। এতো সমস্যা থাকার পরেও দৈনিক কয়েকবার ব্যবহার করি............

সোমবার, ২৭ অক্টোবর, ২০১৪
হিযবুত তাহরীর সংবিধান...???
সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে খিলাফত হিসেবে বাংলাদেশের প্রতিষ্টার পর তারা যে সংবিধানে দেশ চালাবে তার খসড়া কপি (গাছে কাঁঠাল গোঁফে তেল অবস্থা)।
তো চলুন দেখে আসি তাদের সংবিধানের কয়েকটি ধারা...
১। স্বেচ্ছায় ইসলাম ধর্ম পরিত্যাগকারীদের "মুরতাদ" ঘোষণা করে তাদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা।
০।
১। ১৫ বছর বয়সী এবং তদুর্দ্ধ মুসলিম পুরুষের জন্য জিহাদের প্রস্তুতি হিসেবে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা।
০।
১। বাংলাদেশে বসবাসরত অমুসলিমদের তাদের নিজস্ব ধর্মীয় বিশ্বাসের অনুসরণ এবং উপাসনা করার ক্ষেত্রে রাষ্ট্রের অনুমতি নেয়া।
০।
১। অমুসলিমদের আহার এবং পোশাক পরিধানের ক্ষেত্রে ইসলামী শরীয়াহর বেঁধে দেয়া সীমানার মধ্যে থাকা।
০।
১। রাষ্ট্রের শাসক পদ থাকবে চারটি- খলিফা, মুওয়াউয়িন তাফউয়িদ, ওয়ালি এবং আ'মিল। বাকি সব হবে কর্মচারীর পদ।
০।
১। শাসকের পদে অমুসলিম এবং নারীদের নিষিদ্ধ করা হবে।
০।
১। ইসলাম বর্হিভূত অন্য কোন মতবাদের উপর ভিত্তি করে দল গঠন নিষিদ্ধ করা হবে।
০।
১। খলিফা নির্বাচনে এবং বিচার বিভাগের অমুসলিম ও নারীদের নিষিদ্ধ করা।
০।
১। নারী ও পুরুষের মেলামেশা একমাত্র ক্রয়-বিক্রয় ও হজ্ব ছাড়া নিষিদ্ধ।
০।
১। সম্পদের সীমাবদ্ধতার দোহাই দিয়ে জন্মনিয়ন্ত্রণ বাধ্যতামূলক করা যাবেনা।
এদের সংবিধান দেখে আমার নকুল কুমার বিশ্বাসের গানটা মনে পড়ে গেল...
"খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না
রূপ নাই তার সাজোন বেশি, রূপের মাইয়া সাজে না"
* সংখ্যায়নে বাইনারি সংখ্যা পদ্ধতি অনুসরণ করা হয়েছে......

চলমান দিনকাল~ ২
১। ব্যাংকে টাকা জমা দিতে গেলাম। টাকার পরিমান ১৬,৩৪৯/= । আমি দিলাম ১৬,৫০০।
মহিলা ম্যাডাম টাকা জমা নিয়ে জিজ্ঞাস করলেন, "কত টাকা back পাবেন?
"১৫১ টাকা"- আমার উত্তর।
উনি উনার টাকার বাক্সে অনেক খুঁজাখুঁজি করেও ১ টাকা বের করতে পারলেন না। পাশের টেবিলে বসা উনার বান্ধবীর কাছেও খুঁজলেন পেলেন না।
তারপর টাকার বান্ডিলে অনবরত হাতুড়ি পেটাতে থাকা লোককে ভাইয়া সম্বোধন করে উনার কাছে চাইলেন। উনিও ব্যর্থ।
অবশেষে মহিলা ম্যাডাম হাসি মুখে বললেন "১ টাকা কম নিতে হবে..."
আমি বললাম " সমস্যা নাই। তবে ভবিষ্যতে যাতে এ ধরনের সমস্যায় না পড়তে হয় তার জন্য একটা বুদ্ধি দিতে পারি, "১ টাকা দামের কিছু ক্যান্ডি নিয়ে আসতে পারেন।"
২। সবাই তামিম ইকবাল কে বকাবকি করতেছেন আরে ভাই ও তো ঠিক কাজই করতেছে। ও যে ওপেনার, খেলা ওপেন করে দেয়াই তার কাজ.........
৪। জন্ম থেকেই আমাদের তিন দিনে টেস্ট শেষ করার অভ্যাস সেটা হারা বা জেতা ব্যাপার না।
৮। ...............!!!
বুধবার, ২২ অক্টোবর, ২০১৪
নিভৃতচারীকে স্মরণ...
লেখার মাধ্যমে প্রকৃতির গভীরতা এতো সুন্দর ভাবে বোঝানো যায়, প্রকৃতির এতো গভীরে চলে যাওয়া যায় জীবনান্দের কবিতা পড়ার আগে তা আমার জানা ছিল না।
নিভৃতচারীর বিদায় দিনে নিভৃতচারী পাঠকের পক্ষ থেকে স্মরণ......
যখন মৃত্যুর ঘুমে শুয়ে রবো — অন্ধকারে নক্ষত্রের নিচে
কাঁঠাল গাছের তলে হয়তো বা ধলেশ্বরী চিলাইয়ের পাশে –
দিনমানে কোনো মুখ হয়তো সে শ্মশানের কাছে নাহি আসে –
তবুও কাঁঠাল জাম বাংলার- তাহাদের ছায়া যে পড়িছে
আমার বুকের পরে — আমার মুখের পরে নীরবে ঝরিছে
খয়েরী অশথপাতাত — বইচি, শেয়ালকাঁটা আমার এ দেহ ভালোবাসে,
নিবিড় হয়েছে তাই আমার চিতার ছাইয়ে — বাংলার ঘাসে
গভীর ঘাসের গুচ্ছে রয়েছি ঘুমায়ে আমি, — নক্ষত্র নড়িছে
আকাশের থেকে দূর-আরো দূর-আরো দূর-নির্জন আকাশে
বাংলার-তারপর অকারণ ঘুমে আমি পড়ে যাই ঢুলে।
আবার যখন জাগি, আমা শ্মশানচিতা বাংলার ঘাসে
ভরে আছে, চেয়ে দেখি,-বাসকের গন্ধ পাই-আনারস ফুলে
ভোমরা উড়িছে,শুনি-গুবরে পোকার ক্ষীণ গুমরানি ভাসিছে বাতাসে
রোদের দুপুর ভরে-শুনি আমি; ইহারা আমার ভালোবাসে-
_________জীবনানন্দ দাশ (যখন মৃত্যুর ঘুমে শুয়ে রবো)

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪
সিনেমা কথনঃ বৃহন্নলা
১। সন্ধ্যার শো তে বলাকায় মুরাদ পারভেজের দ্বিতীয় সিনেমা বৃহন্নলা দেখে আসলাম।২। সিনেমাতে আমি যা খুঁজি (গোছানো গল্প, প্রতিটা দৃশ্যে বিশাল ক্যানভাস, অভিনয়কে ছাড়িয়ে যাওয়া, সিনেমা ছাড়িয়ে শিল্পে রূপ নেওয়া) সবই পেয়েছি।
৩। প্রতিটা চরিত্রের জন্য সঠিক অভিনেতা-অভিনেত্রী নির্বাচনে পরিচালক বাহবা পাওয়ার যোগ্য।
৪। ফেরদৌস, সোহানা সাবা, আজাদ আবুল কালাম, ঝুনা চৌধুরী, ইন্তেখাব দিনার, ডাঃ ইনামুল হক বা মানস বন্দ্যোপাধ্যায়ের অভিনয় ভুলার মত নয়। বিশেষ করে হোমিও ডাক্তারের চরিত্রদানকারী আজাদ আবুল কালামকে বিরতির পর মৃত দেখতে পেয়ে একপ্রকার হতাশই হয়েছি।
৫। প্রিয় অভিনেত্রী সোহানা সাবাকে কিছুটা নেগেটিভ চরিত্রে দেখে হতাশ হয়েছি।
৬। গানের সংখ্যা ৪টি (সংক্ষিপ্ত), তবে ৪টি গানই কাহিনী পরিবেশের সাথে খাপে খাপ
মিলে গেছে।
৭। তবে শেষ দৃশ্যে পরিচালক এতো তাড়াহুড়া করে কেন শেষ করলেন এটা আমার বোধগম্য নয়। আরো দুই তিনটা দৃশ্য দিয়ে শেষ করলে মনে হয় আরো ভালো হত।
৮। মেধা থাকলে যে স্বল্প বাজেটেও ভালো সিনেমা করা যায় মুরাদ পারভেজ বৃহন্নলার মাধ্যমে আবার তা দেখিয়ে দিলেন।
৯। টিকেটের টাকা সার্থক। দেখতে পারেন। অবশেষে বৃহন্নলার জন্য শুভকামনা।
সোমবার, ৭ জুলাই, ২০১৪
কিছু কথা~~ ১০
১। সাকিবাল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ + আগামী দেড় বছর দেশের বাইরে কোনো লীগ খেলতেও তাকে অনাপত্তিপত্র দেওয়া হবে না--- ছয় মাস বেশি হয়ে গেছে তবে দেশের বাইরে দেড় বছর ঠিক আছে।
২। অনুমতি ছাড়া সাকিবের মডেলিংয়েও বাধা।
৪। বিসিবি চলে জনগনের টাকায়। পাপন সাহেব মিটিংয়ে এসে যে লাচ্ছি খেয়ে আরাম পাচ্ছেন তার টাকার উৎসও জনগন। এখন জনগন জানতে চায় কোচের সাথে সাকিবের কি ঘটেছিল কেনই বা সে ছয় মাস নিষিদ্ধ?
৮। ভাণ্ডারী নিয়ে দেশে বিদেশে ঘুরে ঘুরে সাকিবালের ছয় মাস ভালই কাটবে বলে মনে হচ্ছে।
১৬। বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর আগামীকালের খবরঃ বাংলানিউজের খবরে সাকিবাল ৬ মাস নিষিদ্ধ।
৩২। এসব দেখি কানার হাট বাজার.........।।

শুক্রবার, ২৭ জুন, ২০১৪
চলমান দিনকাল~~ ১
১। দীর্ঘ তিনদিন ছুটি শেষে আগামীকাল সকালে Statistics & Probability পরীক্ষা।
এখনও কিছু পড়া হয়নি। ব্যাপার না মাত্র ৪ অধ্যায়। ২ ঘণ্টা পড়তে পারলে শেষ।
২। গত তিন দিনে যুদ্ধ নিয়ে (বিশেষ করে ২য় বিশ্বযুদ্ধ) কয়েকটি সিনেমা দেখলাম লিস্ট হচ্ছে......।। :p
The Boy in the Striped Pajamas
Life is Beautiful
The Pianist
The Book Thief
Turtles Can Fly
৩। এখন ২য় বিশ্বযুদ্ধের মুভি দেখে তো হিটলারের প্রতি ঘৃণা জন্ম হয়েছে। এখন জার্মানিকে কীভাবে সমর্থন করি.........।
৪। ব্যাপার না ব্রা জিল, আরজেন্তিনার সমর্থকদের কাছথেকে শিখেছি। খেলা খেলার মতো তার সাথে মেসি, মারাদোনা বা নেইমারের চরিত্র কেন মেলাতে যান।
৫। আরজেন্তিনা- ইরানের খেলার দিন এক সেমি হুজুরকে (আরজেন্তিনার সমর্থক) ভাই ইরান একটা মুসলিম দেশ। আর আরজেন্তিনা নাস্তিকদের দেশ। আপনি কেন.........?
আরে ভাই খেলা খেলার মতো ধর্ম ধর্মের মতো। যদিও আমার ক্ষুদ্র জ্ঞানে যতদূর জানি কোন লক্ষ্যকে বা উদ্দেশ্যকে সামনে রেখে সকল খেলাই নিষিদ্ধ।
৬। স্টুডেন্ট প্রশ্ন করলো ভাইয়া, ব্রা জিলে নাকি আযান দেওয়া নিষিদ্ধ?
-হতে পারে। তাহলে তুমি মুসলিম হয়ে এদের কেন সমর্থন দিবে?
একই কথা খেলা খেলার মতো ধর্ম ধর্মের মতো। খেলার সাথে ধর্ম মিলালে চলবে না......।
৭। তাই হিটলার যাই করুক না কেন আমি জার্মান ফুটবলের সমর্থক.........।
৮। সাকিবাল এখন শুধু আপনাদের খেলার মাঠেই আনন্দ দিবে না, আপনার মা- বোনদের জন্য প্রসাধনী সামগ্রীর ব্যবস্থা করে ঘরেও আনন্দ দিবে।
৯। রাজনৈতিক কালা বিলাই সুরঞ্জিত খালেদাকে লাইনে আসতে বললেন (তিনিও নাকি এখন লাইনের গুরুত্ব বুঝতে পারছেন)। তিনি আরও বলেন, ভুল হলে রাজনীতিতে কেউ কাউকে খাতির করে না(যদিও আমজনতা বলেন আমি নাকি খাতির পেয়েছি আসলে আমি কোন ভুলই করি নাই)।
এই যে দেখেন হুসেইন মুহাম্মদ এরশাদের কাবিন করা বিবি পর্যন্ত খাতির করে না (এই ক্ষমতা শেষ ক্ষমতা নয়) আর আপনারে ক্ষমতায় বসতে দেবে কে? সুতরাং এবারে লাইনে আসেন, লাইনে আসেন মানে গণতন্ত্রে।
১০। প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনের দুর্নীতির তথ্য দিতে ব্যর্থ হওয়ায় বিএনপির ৭ নেতার উপর চটেছেন ভাবি প্রধান্মন্ত্রি তারেক রহমান, তবে তাদের ছুড়ে মারার মতো কোন চটি খুজে পাননি(চায়না জুতার রাজত্তে বাংলা চতি বিলুপ্ত)। ৭ নেতা বলেন আর কতদিন মন্ত্রী হওয়ার আশায় স্বেচ্ছাশ্রমে কাজ করবো?
এতদিন সাকিবের সাথে কস্মেটিক বেচলেও দুই তিনটা খাম্বা লিমিটেডের মালিক থাকতাম। আমরা আর বিনাবেতনে স্বেচ্ছাশ্রম করবো না।। হু......।।

এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)